শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » অপরাধ »
প্রচ্ছদ » অপরাধ »
৫২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৩

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাতে তাঁদের আটক করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। সাঈদীকে চিকিৎসাসেবা দেওয়া বিএসএমএমইউর অধ্যাপক এস এম মোস্তফা জামানকে প্রাণনাশের হুমকির অভিযোগে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আটক দুজনের মধ্যে রাজধানীর উত্তরা থেকে হাফিজা মাহবুবা ওরফে বৃষ্টিকে (৩২) আটক করে পুলিশ। আর তাফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহের মহেশপুর থেকে আটক করেছে র‍্যাব।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি) ক্রাইমের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সাঈদীকে চিকিৎসা দেওয়া বিএসএমএমইউর অধ্যাপক এস এম মোস্তফা জামানকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তিনি বুধবার রাতে ধানমন্ডি থানায় জিডি করেন। সিটিটিসি সেই জিডির তদন্ত করতে গিয়ে হুমকির ঘটনায় হাফিজা মাহবুবার সম্পৃক্ততা পেয়েছে।

জিডির বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, মোস্তফা জামান বিএসএমএমইউর হৃদ্‌রোগ বিভাগের অধ্যাপক। গত রোববার রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় বিএসএমএমইউর হৃদ্‌রোগ বিভাগের চেয়ারম্যান চৌধুরী মেশকাত আহমেদের অধীন চিকিৎসাধীন ছিলেন। পরদিন গত সোমবার রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সাঈদী মারা যান। বিশেষজ্ঞ চিকিৎসক দলের একজন সদস্য হিসেবে অধ্যাপক মোস্তফা জামান তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করেন। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের বিভিন্ন আইডি থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং হত্যার হুমকি দিচ্ছেন। তিনি কতিপয় ব্যক্তি–ব্যক্তিদের এমন আচরণে শঙ্কিত।

এদিকে অধ্যাপক জামান ধানমন্ডি থানায় জিডি করার পরও একাধিক মুঠোফোন নম্বর থেকে হুমকি আসে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজ রাতে প্রথম আলোকে বলেন, হুমকিতে ব্যবহৃত একটি মুঠোফোন নম্বরের ব্যবহারকারী তাফসিরুল ইসলামকে আজ বুধবার রাত ৯টার পর ঝিনইদহের মহেশপুর থেকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, তাফসিরুলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।



বিষয়: #  #



অপরাধ এর আরও খবর

৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ
গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪ গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি
টঙ্গীতে অস্ত্রের মুখে তিন সাংবাদিকের ওপর হামলা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা টঙ্গীতে অস্ত্রের মুখে তিন সাংবাদিকের ওপর হামলা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর

আর্কাইভ