সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » কলাগাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের শাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
কলাগাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের শাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর
![]()
নিজস্ব প্রতিবেদক
দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের শাড়ি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন।
![]()
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত করা ৩টি শাড়ি এবং ২টি জুয়েলারি বক্স এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।
এছাড়া, পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদান করেন।
বিষয়: #কলাগাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের শাড়ি মাননীয় প্রধা





রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল 
