বৃহস্পতিবার ● ২২ জুন ২০২৩
প্রচ্ছদ » সাহিত্য-সংস্কৃতি » জুনে আসছে গল্পগ্রন্থ ‘সান্ধ্য মাংসের দোকান’
জুনে আসছে গল্পগ্রন্থ ‘সান্ধ্য মাংসের দোকান’
![]()
সাহিত্য-সংস্কৃতি ডেস্ক
আসছে জুনে বাজারে আসছে শামীম হোসেনের গল্পগ্রন্থ ‘সান্ধ্য মাংসের দোকান’। প্রকাশ করছে প্রকাশনা সংস্থা জলধি। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। ৮০ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
গ্রন্থটির ব্যাপারে জানতে চাইলে শামীম হোসেন বলেন, গত চার বছর ধরে পাণ্ডুলিপি নিয়ে কাজ করছি। এক ভিন্ন বয়ান ও ভাষাদৃশ্যের কাজ করতে চেয়েছি গল্পগুলোর মধ্যে। আশা করি পাঠকের ভালো লাগবে।
প্রকাশক নাহিদা আশরাফী বলেন, এ বইয়ের গল্পগুলো পাঠকের সঙ্গে সহজেই যোগাযোগ তৈরি করবে। তিনি আরও জানান, ঢাকার কবিতাক্যাফে, বাতিঘর, প্রথমা, কলকাতার ধ্যানবিন্দু, অনুষা এবং রকমারি ও প্রথমা ডট কমে বইটি পাওয়া যাবে।
কবি ও গল্পকার শামীম হোসেনের জন্ম রাজশাহীতে। প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা ৭টি। ২০১৫ সালে ‘ধানের ধাত্রী’ গ্রন্থের জন্য কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ও ২০১৭ সালে ‘ডুমুরের আয়ু’ গ্রন্থের জন্য বিশাল বাংলা সাহিত্য পুরস্কার অর্জন করেন।
বিষয়: #জুনে আসছে গল্পগ্রন্থ ‘সান্ধ্য মাংসের দোকান’





১০ প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনারের শৈল্পিক স্বকীয়তা
যত সহজ হব, তত বেশি সুখী হব: কথাসাহিত্যিক মোস্তফা কামাল
সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা অনন্য
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তনের প্রয়োজন ছিল না
২০ ফেব্রুয়ারি নয়, ঈদের পরেই হোক ‘প্রাণবন্ত’ বইমেলা
ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
চলচ্চিত্রকার মৃণাল সেনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ 
