বুধবার ● ৮ মার্চ ২০২৩
প্রচ্ছদ » রাজধানী » কাজের স্বীকৃতিস্বরূপ ট্রান্সকম ফুডস লিমিটেড ৭৫ জন কর্মকর্তা পেলেন বাইক
কাজের স্বীকৃতিস্বরূপ ট্রান্সকম ফুডস লিমিটেড ৭৫ জন কর্মকর্তা পেলেন বাইক
![]()
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে কেএফসি এবং পিৎজা হাট ব্র্যান্ডের অফিসিয়াল ফ্র্যাঞ্চাইজি, ট্রান্সকম ফুডস লিমিটেড তার টিম মেম্বারদের আস্থা, একনিষ্ঠতা ও কঠোর পরিশ্রমের জন্য ৭৫ জন কর্মকর্তাকে বাইক ও স্কুটি উপহার দিয়েছে। বাইক হস্তান্তর করতে সম্প্রতি গুলশান-১ এ অবস্থিত তাদের অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাজের স্বীকৃতি হিসেবে রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার এবং অপারেশন লিডারসহ ৭৫ জনের মাঝে মোটরসাইকেল এবং স্কুটার হস্তান্তর করা হয়।
বাংলাদেশের বৃহত্তম রেস্টুরেন্ট কোম্পানি ট্রান্সকম ফুডস লিমিটেড-এর বর্তমানে ৫৩টি রেস্টুরেন্ট চালু আছে। বাইক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও জনাব অমিত দেব থাপা। তিনি বলেন, দৃঢ় ও সংকল্পবদ্ধ হয়ে আমাদের ব্র্যান্ডগুলোকে সফল করে তোলার জন্য আমরা আমাদের টিম মেম্বারদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ২০২০ সালের পর কোভিড-১৯ মহামারি থেকে শুরু করে মুদ্রাস্ফীতি, আমদানি সীমিতকরণসহ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এই সব চ্যালেঞ্জ মোকাবিলা করার পাশাপাশি আমাদের টিম মেম্বাররা রেস্টুরেন্ট কার্যক্রমকে চালিয়ে নিয়ে গিয়েছে সঠিকভাবে যা কেএফসি এবং পিৎজা হাট ব্র্যান্ডকে আরও প্রসারিত করেছে।
২০২২-এর নানা অনিশ্চয়তার মাঝেও আমাদের টিম ট্রান্সকম ফুডস লিমিটেড-এর ইতিহাসে সেরা পারফর্ম্যান্স দিয়েছে। ট্রান্সকম ফুডস লিমিটেড এমন একটি পরিবার যে তার প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ মানের খাবার এবং পরিষেবা প্রদানের জন্য সচেষ্ট। অসম্ভবকে সম্ভব করে সফলতা অর্জনের জন্য ফ্রন্টলাইনে কাজ করেছেন আমাদের রেস্টুরেন্টগুলোর জেনারেল ম্যানেজার এবং অপারেশন লিডাররা। তাদের এই একনিষ্ঠতাই আমাদের ১০০টি আউটলেট চালু করার লক্ষ্য অর্জন করতে সক্ষম করে তুলবে। প্রতিদিনের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এগিয়ে নেওয়ার জন্য রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার এবং অপারেশন লিডারদের জন্য আমাদের এই উপহার তাদের সেরা কর্মপরিবেশ প্রদান করবে।
অন্তর্ভুক্তি ও সমতা নিশ্চিতে বিশ্বব্যাপী কেএফসি ও পিৎজা হাট যেসব কার্যক্রম পরিচালনা করে আসছে, ট্রান্সকম ফুডস লিমিটেড বাংলাদেশেও তাদের কর্মীদের উন্নয়নে এমন কার্যক্রম পরিচালনা করে আসছে। সারাদেশে বর্তমানে ৩১টি কেএফসি আউটলেট এবং ২২টি পিৎজা হাট আউটলেট থাকার কারণে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে ট্রান্সকম ফুডস লিমিটেড-এর রয়েছে বিস্তর পরিধি এবং বিশাল জনবল। অন্তর্ভুক্তি, সমতা এবং পারিবারিক মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি প্রতি বছর ক্রমাগত আউটলেটের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ট্রান্সকম ফুডস লিমিটেড এর সেবা মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।
বিষয়: #কাজের স্বীকৃতিস্বরূপ ট্রান্সকম ফুডস লিমিটেড ৭৫ জন কর্মক





এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক সই
গণপরিবহনে নারীর নিরাপত্তা এখনো বড় সংকট
নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের সুপারিশ
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ 
