শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » টিজিইউকেএস এর সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল, সম্পাদক চিকিৎসক সাত্তার
প্রচ্ছদ » জাতীয় » টিজিইউকেএস এর সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল, সম্পাদক চিকিৎসক সাত্তার
৬১৯ বার পঠিত
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিজিইউকেএস এর সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল, সম্পাদক চিকিৎসক সাত্তার

 টিজিইউকেএস এর নতুন সভাপতি ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম রোকন ও সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাত্তারচ

ঢাকাস্থ ঘাটাইল উপজেলা কল্যাণ সমিতি’র সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বসবাসরত টাঙ্গাইলের জেলার ঘাটাইল উপজেলার নানা পেশাজীবীদের নিয়ে গঠিত ঘাটাইল উপজেলা কল্যাণ সমিতি’র কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে এবছর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিআইডব্লিউটিএ’র চিফ ইঞ্জিনিয়ার (ড্রেজিং বিভাগ) রাকিবুল ইসলাম রুকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুস সাত্তার।
শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়াঘাট এলাকায় ঘাটাইল উপজেলা কল্যাণ সমিতি’র বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান।

টিজিইউকেএস এর সাধারণ সভায় নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান
এসময় কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে মো. লোকমান হোসেন, সহ-সভাপতি পদে কামরুল আহসান বুলবুল ও খলিলুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাভোকেট আজিজুল রহমান ও ডা. লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে লোটন খন্দকার, অর্থ সম্পাদক পদে আবু হানিফ, তথ্য ও প্রচার সম্পাদক পদে শামীম আল মাসুদ (বাহাদুর), দপ্তর সম্পাদক পদে শাহনাজ পারভীন এলিস এবং শিক্ষা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে শফিক কামাল বাদল সহ সমিতির কার্যনির্বাহী নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া নয়জনের নাম তিনি ঘোষণা করেন। তিনি আরো জানান, সমিতির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।
এদিকে সমিতির সাধারণ সভা ও ফ্যামিলি ডে উপলক্ষ্যে মুন্সিগঞ্জের মাওয়াঘাট এলাকার বিআইডব্লিউটি এর রেস্ট হাউজ এলাকায় মিলিত হন ঢাকায় বসবাসরত ঘাটাইল উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ। সপরিবারে তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় ঘাটাইলবাসীর এক আনন্দময় মিলন মেলায়। অনুষ্ঠানে  পদ্মাব্রীজের নীচে নৌ ভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ র‍্যাফেল ড্র এর মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।



বিষয়: #  #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ