শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » অপরাধ » গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
প্রচ্ছদ » অপরাধ » গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
১৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪

গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মঙ্গলবার জেলার সব থানা এলাকায় রিজার্ভ সদস্যসহ যৌথ বাহিনীর চারটি দল এই অভিযানে অংশ নেয়। মোট ১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্যে জেলার ১৫টিরও বেশি স্থানে তল্লাশি চালানো হয়। এর মধ্য থেকে চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের বাসিন্দা। তারা হলেন—সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা এবং ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক অসিকুল সরদার। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রের দাবি অনুযায়ী, সম্প্রতি গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় ফারুক মোল্লার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া বিভিন্ন মিছিল-সমাবেশে সুকতাইল ইউনিয়ন থেকে ৮ থেকে ১০ হাজার কর্মী সংগ্রহ করে সদর এলাকায় সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে, অসিকুল সরদারের বিরুদ্ধে মিছিল-সমাবেশ আয়োজনসহ নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

 

এ ছাড়া মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম থেকে শফিউল আলম ও কাইয়ুম শেখ নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা এবং আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। গ্রেপ্তারকৃত এই দুই ব্যক্তির ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সূত্র আরও জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, বিভিন্ন কর্মসূচি এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই চারজন দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারিতে ছিলেন।






অপরাধ এর আরও খবর

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি
টঙ্গীতে অস্ত্রের মুখে তিন সাংবাদিকের ওপর হামলা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা টঙ্গীতে অস্ত্রের মুখে তিন সাংবাদিকের ওপর হামলা, নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের নিন্দা
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর তনু হত্যা: এক দশক পর জামিন পেল আসামি সেনা সদস্য হাফিজুর
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ

আর্কাইভ