শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » আইন-আদালত » জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
প্রচ্ছদ » আইন-আদালত » জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
১ বার পঠিত
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু

---

# সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনি ১০ মাসের বেশি কারাভোগ করেন

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে মুক্তির এক মাস ১০ দিনের মাথায় মারা গেছেন সাংবাদিক আজহার আলী সরকার (৫৭)। গতকাল রবিবার দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার স্ত্রী রোকসানা পারভীন জানান, কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন আজহার আলী। অসুস্থ হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার দুপুরে অবস্থার অবনতি হলে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে মারা যান। বাদ আসর বনশ্রীর আইডিয়াল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তিনি দুই ছেলে রেখে গেছেন।

আজহার আলীকে গত বছরের ১০ অক্টোবর রাজধানীর বনশ্রীর বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরদিন রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে গ্রেপ্তারের পর করা হয়েছিল।

মামলায় গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন আজহার আলী। অসুস্থতার কারণে গত ১৭ আগস্ট আদালত তাকে জামিন দেন। এর আগে একাধিকবার অসুস্থতার কথা জানিয়ে জামিন চাইলেও তা মঞ্জুর হয়নি। গত ২৯ জুন তাকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়েছিল। জামিনের পরও শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। এ নিয়ে শুনানিও হয়। 

আজহার আলী একসময় দৈনিক ‘আমাদের সময়’ ও ‘আজকের কাগজ’-এ সাংবাদিকতা করেছেন। নিহতের পরিবারের অভিযোগ, কারাগারে থাকাকালে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।



বিষয়: #



আইন-আদালত এর আরও খবর

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর
জেআইসিতে গুম-নির্যাতন:  হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু
হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন

আর্কাইভ