শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » আইন-আদালত » জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
প্রচ্ছদ » আইন-আদালত » জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
১ বার পঠিত
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার

---

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের জামিন আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।

রবিবার পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ২৭ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত ও তাছলিমা জাহান পপি জামিনের আবেদন করেন।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই মাসুম মিয়া জানান।

কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।

পুলিশের করা আবেদনে বলা হয়, আসামিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। শনিবার বিকাল ৪টা ১০ মিনিটের দিকে পল্টন মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে তারা ঘটনাস্থলে আসার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তারা কোনো ‘ধর্তব্য অপরাধে’ জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ।

শনিবার দুপুর ৩টার দিকে রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। পরে একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতরে থাকা ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হয়।

অভিযানের পর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছিলেন, প্রায় ২৮০ থেকে ৩০০ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে ২৭ জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাকিদের ছেড়ে দেওয়া হয়।



বিষয়: #  #



আর্কাইভ