শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
১২ বার পঠিত
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর

---

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় ও অপতথ্য নিয়ন্ত্রণে আগামী ২৭ সেপ্টেম্বর বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। একই দিন থেকে এ আসনের দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনও শুরু হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেলের এ সভা অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সংশ্লিষ্টদের কাছে সভার বিষয়ে চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, ঠাকুরগাঁও-১ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কার্যক্রমের সমন্বয়ের জন্য ‘আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠন করা হয়েছে। সভায় নির্বাচনকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপতথ্য ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সংস্থার ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

২৭ সেপ্টেম্বর থেকে পোস্টাল ভোটের নিবন্ধন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের জন্য ২৭ সেপ্টেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। এ কার্যক্রম চলবে ৮ অক্টোবর পর্যন্ত।

ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার বুধবার এ তথ্য জানান। তিনি পোস্টাল ভোটে আগ্রহীদের Postal Vote BD App-এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন।

ভোট ২৯ অক্টোবর

তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

ইসির তথ্য অনুযায়ী, পোস্টাল ভোটিংয়ের জন্য আইটি-সমর্থিত ব্যবস্থা রয়েছে এবং দেশের অভ্যন্তরে ভোটদানে যোগ্য ভোটারদের জন্য পৃথক পোস্টাল ব্যালটের বিধান রয়েছে।



বিষয়: #



আর্কাইভ