শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » অর্থনীতি » সুতা-কাপড় প্রদর্শনীতে অংশ নেবে ১৫০ প্রতিষ্ঠান
প্রচ্ছদ » অর্থনীতি » সুতা-কাপড় প্রদর্শনীতে অংশ নেবে ১৫০ প্রতিষ্ঠান
৮ বার পঠিত
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুতা-কাপড় প্রদর্শনীতে অংশ নেবে ১৫০ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় শুরু হচ্ছে চার দিনের আন্তর্জাতিক সুতা, কাপড়, পোশাকের অ্যাকসেসরিজ টেক্সটাইল কেমিক্যাল প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন দেশের ১৫০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) শুরু হবে আন্তর্জাতিক প্রদর্শনী।

১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিকস অ্যান্ড অ্যাকসেসরিজ শো ২০২৬শীর্ষক প্রদর্শনীর আয়োজন করছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। একই সঙ্গে অনুষ্ঠিত হবেবাংলাদেশ টেক্সকেম এক্সপো আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকেরা বলছেন, দেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা, প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস এবং ফেব্রিক প্রসেসরদের জন্য প্রদর্শনী গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রদর্শনীতে অংশ নেওয়া আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দেশীয় ব্যবসায়ীরা সরাসরি বিভিন্ন ধরনের সুতা, ফেব্রিক, পোশাকের অ্যাকসেসরিজ টেক্সটাইল কেমিক্যাল সংগ্রহের সুযোগ পাবেন।

প্রদর্শনীতে ওভেন নিট পোশাকের জন্য বিভিন্ন ধরনের সুতা, ব্লেন্ডেড সুতা, উল স্যুট ফেব্রিক, প্রিন্টেড ফেব্রিক, স্পোর্টস ফেব্রিক এবং হোম ফেব্রিকসহ পোশাকশিল্পের নানা উপকরণ প্রদর্শন করা হবে। একই সঙ্গে পোশাক তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজও প্রদর্শিত হবে।

ছাড়া পোশাকশিল্পে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের আয়োজনে। এমব্রয়ডারি হট স্ট্যাম্পিংয়ের মতো আধুনিক প্রসেসিং প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পণ্য, প্রযুক্তি সেবার সঙ্গে ব্যবসায়ীদের পরিচয় করিয়ে দেবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে ভারতের কেমেক্সসিলের একটি বিশেষ প্যাভিলিয়নও থাকবে। এর মাধ্যমে ভারতীয় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পণ্য সেবা সম্পর্কে বাংলাদেশের পোশাকশিল্পের ব্যবসায়ীরা সরাসরি ধারণা নেওয়ার সুযোগ পাবেন।

শুধু পণ্য প্রদর্শন নয়, আন্তর্জাতিক সরবরাহকারী বাংলাদেশের পোশাকশিল্পের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ তৈরিও আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে নতুন সরবরাহকারী খোঁজা, পণ্যের মান বৈচিত্র্য সম্পর্কে ধারণা নেওয়া এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রযুক্তি উপকরণ সংগ্রহের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘পোশাক খাতের প্রবৃদ্ধি মানোন্নয়নে নতুন প্রযুক্তি উদ্ভাবনী ফেব্রিক সোর্সিং অত্যন্ত জরুরি। দেশীয় রপ্তানিকারকদের হাতের নাগালে আন্তর্জাতিক সরবরাহকারীদের নিয়ে আসাই আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য।

আয়োজকদের মতে, বাংলাদেশের তৈরি পোশাক খাত ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে এগিয়ে যাচ্ছে। অবস্থায় নতুন প্রযুক্তি, উন্নতমানের কাঁচামাল এবং আধুনিক ফেব্রিক অ্যাকসেসরিজের সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের পরিচিত হওয়া গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক প্রদর্শনী সেই সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

চার দিনের আয়োজনে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পোশাক টেক্সটাইল খাতের ব্যবসায়িক যোগাযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছেন আয়োজকেরা। পাশাপাশি আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা তাঁদের প্রয়োজন অনুযায়ী পণ্য প্রযুক্তি বেছে নেওয়ার সুযোগ পাবেন।

আয়োজকদের প্রত্যাশা, প্রদর্শনীটি দেশের তৈরি পোশাক টেক্সটাইল শিল্পে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির পাশাপাশি আধুনিক প্রযুক্তি উদ্ভাবনী পণ্যের ব্যবহার বাড়াতে সহায়ক হবে।

/ মৌলি মল্লিক

 রাজধানীতে শুরু হলো সুতা, বস্ত্র ও আনুষঙ্গিক পণ্যের প্রদর্শনী                                        -ছবি সংগৃহিত






আর্কাইভ