সোমবার ● ২০ জুলাই ২০২৬
প্রচ্ছদ » গণমাধ্যম » সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
প্রয়াত সাংবাদিক, লেখক ও কবি ফরিদা আখতার খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মানিকগঞ্জের চারিগ্রামের এক সম্ভ্রান্ত ও সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন ফরিদা আখতার খান। তার বাবা ছিলেন বিশিষ্ট মওলানা গোলাম রাজ্জাক খান এবং চাচা শিশু সাহিত্যিক কবি খান মোহাম্মদ মইনুদ্দিন। তার ভাই বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান খান অলি (সিদ্দিক মাস্টার) ১৯৭২ সালের ১২ নভেম্বর আততায়ীর গুলিতে নিহত হন।
বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ফরিদা আখতার খানের সাংবাদিকতায় হাতেখড়ি সাপ্তাহিক বেগম পত্রিকার মাধ্যমে। এরপর তিনি দৈনিক নব অভিযান, রূপালী, লাল সবুজ ও মুক্তকণ্ঠে কাজ করেন। এছাড়া সাপ্তাহিক বিচিত্রা, পূর্বাণী ও যোগাযোগ বার্তাসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখেছেন। তিনি বার্তা সংস্থা ইউএনবির সিনিয়র সাব-এডিটর, বাংলাদেশ টেলিভিশনের সংবাদ বিভাগ এবং সবশেষ দৈনিক ডেসটিনিতে কর্মরত ছিলেন। বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সাব-এডিটরস কাউন্সিল ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যও ছিলেন তিনি।
বাবা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর মা ও ছোট ভাই-বোনদের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আজীবন অবিবাহিত ছিলেন ফরিদা আখতার খান। তার ছোট বোন সাংবাদিক দিলরুবা খান ও ভাই শাহেদুর রহমান খান ইমরোজ তার আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
বিষয়: ##সাংবাদিক #ফরিদা আখতার খান





আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচার দাবি: পেশাজীবী মানবাধিকার পরিষদ
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
স্বাধীন সম্পাদকীয় ঐক্যের আহ্বান সম্পাদকদের
সাংবাদিকরা বাঁচলে দেশের রাজনীতি বাঁচবে: দুলু
গায়েবি হত্যা মামলা থেকে কারাবন্দি সাংবাদিকদের মুক্তি দিন: নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বাদশা, সম্পাদক আনিস
‘যৌন নিপীড়ন’ প্রতিরোধে সামাজিক আন্দোলন জরুরি 
