শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২০ জুলাই ২০২৬
প্রচ্ছদ » খেলাধুলা » যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা
প্রচ্ছদ » খেলাধুলা » যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা
১১ বার পঠিত
সোমবার ● ২০ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা

---

স্পোর্টস ডেস্ক

যুদ্ধের মধ্যেও আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেন শিরোপা জয়ের খবরে আনন্দ-উল্লাসে মেতে উঠেছে গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের বাসিন্দারা। খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরার।

জানা যায়, সেখানে বিভিন্ন ক্যাফেতে জড়ো হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেছেন ফিলিস্তিনিরা।

নুসেইরাত শরণার্থী শিবিরের অনেক দর্শকই স্পেনকে সমর্থন করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের সমর্থনের কারণেই তারা এই দলটির পাশে দাঁড়িয়েছেন।

ফাইনাল দেখতে আসা গাজার এক বাসিন্দা বলেন, আমরা স্পেনকে সমর্থন করতে একত্রিত হয়েছি, কারণ দেশটি বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, এই সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানো দেশগুলোর প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি শান্তির বার্তাও দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় গতকাল রোববার অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্প্যানিশরা। অন্যদিকে, ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী আর্জেন্টিনা এবার নিজেদের শিরোপা ধরে রাখতে পারেনি।






আর্কাইভ