সোমবার ● ২০ জুলাই ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
![]()
আন্তর্জাতিক ডেস্ক
দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। স্থানীয় সময় আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
প্রতিবেদেন বলা হয়েছে প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখেই এই ভিসা প্রণয়ন করা হচ্ছে।
জানা যায়, এই ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
তবে প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে।
সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, এই ভিসা হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে পরবর্তী জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত নিষ্ক্রিয় থাকবে। ভিসাধারীরা এই কয়েক দিন এই ভিসা ব্যবহার করতে পারবেন না।





রাশিয়ার ওয়্যারহাউসে ইউক্রেনের ড্রোন হামলায় ৮ শ্রমিক নিহত
স্পেনে ভয়াবহ তাপপ্রবাহ: ৪৫ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা
বঙ্গোপসাগরের ২ নৌকাডুবি : পাঁচ শতাধিক রোহিঙ্গা নিহতের শঙ্কা
ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি
কুয়েত-বাহরাইনে আবারও ইরানের হামলা
ইরানে পানির পাম্পে মার্কিন হামলা
জুনের শেষ ৮ দিনে তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজার মৃত্যু
চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি 
