রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » রাশিয়ার ওয়্যারহাউসে ইউক্রেনের ড্রোন হামলায় ৮ শ্রমিক নিহত
রাশিয়ার ওয়্যারহাউসে ইউক্রেনের ড্রোন হামলায় ৮ শ্রমিক নিহত
![]()
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
জানা যায়, এ হামলায় কয়েকটি বড় গুদামে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে থাকে।
প্রসঙ্গত, রাশিয়ার ভূখণ্ডে সাম্প্রতিক মাসগুলোতে হামলা বাড়িয়েছে ইউক্রেন। কিয়েভ বলছে, রাশিয়ার দীর্ঘদিনের হামলার জবাব হিসেবেই এসব পালটা আক্রমণ চালানো হচ্ছে।
ইউক্রেন এই অভিযানকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে উল্লেখ করেছে। এর আগে দেশটি মূলত রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশটিতে জ্বালানি সংকট তৈরি হয়েছে।
এবার ইউক্রেন রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের দুটি গুরুত্বপূর্ণ গুদামে হামলা চালিয়েছে। এতে রাতের শিফটে কাজ করা আটজন কর্মী নিহত হন এবং গুদামগুলো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো অঞ্চলের এলেকট্রোস্টাল এলাকায় আগুন নেভানোর কাজ চলছিল। তামবভ অঞ্চলের আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়। এলেকট্রোস্টালে একটি খালি কিন্ডারগার্টেনও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেখানে কেউ হতাহত হয়নি।
দুই অঞ্চলের হামলায় প্রায় ৬০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাশিয়ার রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাতের বেলায় মস্কো অঞ্চলের দিকে ৩৭০টির বেশি ড্রোন পাঠানো হয়েছিল।
তিনি আরও বলেন, ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত মস্কোর দিকে আসা প্রায় ১ হাজার ৮৯২টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে।





ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি
স্পেনে ভয়াবহ তাপপ্রবাহ: ৪৫ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা
বঙ্গোপসাগরের ২ নৌকাডুবি : পাঁচ শতাধিক রোহিঙ্গা নিহতের শঙ্কা
ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি
কুয়েত-বাহরাইনে আবারও ইরানের হামলা
ইরানে পানির পাম্পে মার্কিন হামলা
জুনের শেষ ৮ দিনে তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজার মৃত্যু
চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি 
