রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » স্পেনে ভয়াবহ তাপপ্রবাহ: ৪৫ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা
স্পেনে ভয়াবহ তাপপ্রবাহ: ৪৫ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা
![]()
আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের গ্রীষ্মের তৃতীয় তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে স্পেনে। এসময় স্পেনের বিস্তীর্ণ এলাকাজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইএমইটি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘস্থায়ী উচ্চচাপ বলয়ের কারণে উত্তর আফ্রিকা থেকে আসা শুষ্ক ও তপ্ত হাওয়া স্পেনের ওপর আটকে থাকবে। এর ফলে টানা কয়েকদিন দেশটিতে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করবে।
আগামী ২৩ জুলাই পর্যন্ত এ গরমের তীব্রতা ক্রমশ বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবারই তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এসময় কিছু কিছু বিচ্ছিন্ন এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।
আবহাওয়া সংস্থাটি সতর্ক করে বলেছে, দিনের মধ্যভাগে বিপদের মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়বে, বিশেষ করে যারা ঘরের বাইরে কাজ করেন এবং স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষদের জন্য এটি চরম আকার ধারণ করতে পারে।
চলতি গ্রীষ্মে এর আগে আরও দুটি তাপপ্রবাহের কবলে পড়েছিল স্পেন। এর একটি ছিল জুনের শেষের দিকে, যা গোটা ইউরোপের অতীতের সব তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছিল। আর দ্বিতীয় তাপপ্রবাহটি আঘাত হানে জুলাইয়ের শুরুতে।
মঙ্গলবার এইএমইটি জানিয়েছে, ১৯৬১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে স্পেনের মূল ভূখণ্ডে এবারের গ্রীষ্মের প্রথমার্ধ ছিল সবচেয়ে উষ্ণ। ১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত গড় তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ের গড় তাপমাত্রার (২১.২ ডিগ্রি সেলসিয়াস) চেয়ে ৩.৩ ডিগ্রি বেশি।
বিজ্ঞানীদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই তাপপ্রবাহের স্থায়িত্ব, তীব্রতা ও বারবার ফিরে আসার প্রবণতা বাড়ছে। অতিরিক্ত গরমে গাছপালা শুকিয়ে যাওয়ায় দাবানলের ঝুঁকিও মারাত্মক আকার ধারণ করছে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ আলমেরিয়ায় এক ভয়াবহ দাবানলে ১৩ জনের প্রাণহানি ঘটে, যা সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে ঘটা সবচেয়ে প্রাণঘাতী দাবানলের ঘটনা।





নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস 
