মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি
দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষ দেওয়াতে খুলনা: টিআইবি
![]()
নিজস্ব প্রতিবেদক
দেশের সেবা খাতে বিভাগভিত্তিক দুর্নীতির চিত্রে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির ‘সেবাখাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’-এর ফলাফলে দেখা গেছে, সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছেন ময়মনসিংহ বিভাগের মানুষ। অন্যদিকে সেবা পেতে সবচেয়ে বেশি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন খুলনা বিভাগের নাগরিকেরা।
টিআইবির জরিপ অনুযায়ী, জাতীয়ভাবে দেশের ৮১ দশমিক ৬ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন। একই সঙ্গে ৬৩ দশমিক ৬ শতাংশ সেবাগ্রহীতা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দিতে বাধ্য হয়েছেন।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ময়মনসিংহ বিভাগে ৮৮ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এ বিভাগে ঘুষ দেওয়ার হারও ৬৬ দশমিক ৬ শতাংশ। দুর্নীতির হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ, যেখানে ৮৮ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হলেও ঘুষ দেওয়ার হার দেশের সর্বোচ্চ ৭৩ দশমিক ৬ শতাংশ। বরিশালে দুর্নীতির হার ৮৭ দশমিক ৬ শতাংশ এবং ঘুষের হার ৬৯ দশমিক ১ শতাংশ।
এছাড়া রংপুর বিভাগে দুর্নীতির হার ৮৫ দশমিক ৭ শতাংশ ও ঘুষের হার ৬২ দশমিক ৮ শতাংশ। ঢাকা বিভাগে দুর্নীতির শিকার ৮০ দশমিক ১ শতাংশ এবং ঘুষ দিতে হয়েছে ৬৩ দশমিক ৯ শতাংশ মানুষকে। চট্টগ্রামে দুর্নীতির হার ৭৯ দশমিক ৪ শতাংশ ও ঘুষের হার ৫৯ দশমিক ৪ শতাংশ। সিলেটে এ হার যথাক্রমে ৭৯ দশমিক ৩ এবং ৫৮ দশমিক ৯ শতাংশ। তুলনামূলকভাবে সর্বনিম্ন অবস্থানে থাকা রাজশাহী বিভাগেও ৭২ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতির শিকার এবং ৫৮ দশমিক ৮ শতাংশ মানুষ ঘুষ দিতে বাধ্য হয়েছেন।
সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, জরিপের ফলাফল থেকে স্পষ্ট যে দেশের সেবা খাতে এখনো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়নি। তৃণমূল পর্যায়ে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে দুর্নীতিবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা বৃদ্ধি এবং কার্যকর নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
বিষয়: ##দুর্নীতির শিকারে শীর্ষে #ময়মনসিংহ #খুলনা #টিআইবি





মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
