সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার
ব্যাটারি চালিত যান নিয়ন্ত্রণসহ সমন্বিতভাবে পদক্ষেপ নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী ব্যাটারিচালিত যানবাহন নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ঢাকা মহানগরসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক পরিচালনার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নীতিমালা বা নির্দেশনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম।
সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে কার্যপ্রণালীবিধির ৭১ ধারায় সংরক্ষিত নারী সংসদ সদস্য শওকত আরা আক্তারের জরুরি জন-গুরুত্বসম্পন্ন নোটিশের ওপর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকায় একটি সমন্বিত মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী সরকার ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আলোচনায় শওকত আরা আক্তার বলেন, পরিবহন খাত দেশের মোট কার্বন নিঃসরণের একটি বড় উৎস। তাই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পর্যায়ক্রমে পরিবেশবান্ধব ও বৈদ্যুতিক গণপরিবহন চালুর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশার কারণে রাজধানীতে যানজট, দুর্ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। তবে এসব যান বন্ধ না করে মানোন্নয়ন, চালকদের প্রশিক্ষণ, নিবন্ধন ও একটি কর্তৃপক্ষের আওতায় এনে নিয়ন্ত্রণের ব্যবস্থা করা উচিত।
জবাবে সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগরে এসব যানবাহনের নিয়ন্ত্রণের দায়িত্ব মূলত সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের। তবুও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে একটি কার্যকর নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পরিবেশবান্ধব এ যানবাহনের ইতিবাচক দিক বজায় রেখে সড়কে শৃঙ্খলা, নিরাপত্তা ও যান চলাচলের স্বাভাবিকতা নিশ্চিত করা যায়।
বিষয়: ##ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণ #সমন্বিতভাবে পদক্ষেপ #সড়





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
