শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট
প্রচ্ছদ » জাতীয় » সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট
১৫ বার পঠিত
সোমবার ● ১৩ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট

---

# স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ১২ সদস্যের বিশেষ কমিটি

নিজস্ব প্রতিবেদক

জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের বিশেষ সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে। তবে কমিটি গঠনের বিরোধিতা করে বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিরোধীদল চাইলে পরবর্তীতে তাদের প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২৩তম কার্যদিবসে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়।

১২ সদস্যের বিশেষ কমিটি

কমিটির সদস্যরা হলেন—চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, সাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল ও মোহাম্মদ অলিউল্লাহ।

চিফ হুইপ বলেন, সরকার শুরু থেকেই সর্বদলীয় অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছে। বিরোধীদল সদস্যদের নাম না দেওয়ায় আপাতত ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা পরে প্রতিনিধি দিতে চাইলে সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তা যুক্ত করা হবে।

বিরোধীদলের আপত্তি ও ওয়াকআউট

কমিটি গঠনের বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা সংসদ সদস্য হওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন এবং উভয় শপথই বৈধ। তাই সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে সংসদীয় কমিটি গঠন গণভোটের রায়ের প্রতি অসম্মান। তিনি বলেন, জনগণ সংবিধান সংশোধনের নয়, মৌলিক সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এ অবস্থায় তাদের দল নীতিগতভাবে কমিটিতে অংশ নেবে না। বক্তব্য শেষে বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করে।

দুই শপথের বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া জবাব

ওয়াকআউটের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন, সংসদ গঠন ও রাষ্ট্রপতির অধিবেশন আহ্বান হয়েছে। সেই সংবিধানের বাইরে গিয়ে নেওয়া দ্বিতীয় শপথের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলের বাইরে নেওয়া ওই শপথ আইনগতভাবে ‘নাল অ্যান্ড ভয়েড’।

তিনি বলেন, সংবিধানের ৬৫ ও ৭ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনের একমাত্র এখতিয়ার জাতীয় সংসদের। তাই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নে সংসদীয় প্রক্রিয়ার বিকল্প নেই। পঞ্চদশ সংশোধনী বাতিলসহ প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ দিতে নবগঠিত কমিটি বিচার বিভাগ, আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে। সেই সুপারিশের ভিত্তিতে সংসদে ১৮তম সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে বলে জানান তিনি।



বিষয়: #  #



আর্কাইভ