সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে পাঁচ জেলায় ১৬২ কোটি টাকার পাইলট প্রকল্পের আওতায় ২৫ লাখ ই-হেলথ কার্ড বিতরণ করেছে। একই সঙ্গে তৃণমূলের স্বাস্থ্যব্যবস্থা আধুনিকায়ন, পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল, দ্রুত ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগসহ একগুচ্ছ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সদস্য সুলতানা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার রেকর্ড বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের প্রায় দ্বিগুণ। আগামী পাঁচ বছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। চিকিৎসাব্যবস্থাকে ‘চিকিৎসা-কেন্দ্রিক’ থেকে ‘প্রতিরোধ-কেন্দ্রিক’ মডেলে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার।
মন্ত্রী জানান, খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় বিতরণ করা ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসকেরা রোগীর পূর্ববর্তী চিকিৎসার ইতিহাস ও প্রেসক্রিপশন দেখতে পারবেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়ন ও শহরের ওয়ার্ডে প্রাইমারি হেলথকেয়ার ইউনিট গঠন, উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীতকরণ এবং জেলা হাসপাতালে ক্যানসার ও কিডনি রোগের চিকিৎসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হবে। এছাড়া দ্রুত ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগ, ১ লাখ স্বাস্থ্যকর্মী এবং পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা রয়েছে। চিকিৎসা ব্যয় কমাতে নতুন ওষুধ নীতি প্রণয়ন এবং দেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিশেষায়িত মেডিক্যাল টেকনোলজি পার্ক গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।
বিষয়: ##ই-হেলথ কার্ড #স্বাস্থ্যমন্ত্রী





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
উত্তাল সাগরে থামল সামিটের এলএনজি
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব 
