সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইরানে পানির পাম্পে মার্কিন হামলা
ইরানে পানির পাম্পে মার্কিন হামলা
![]()
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের মাহশাহর শহরের একটি পানির পাম্পে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় আজ সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।
খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, হামলাটি আজ ভোরে সংঘটিত হয়েছে। নিহত ব্যক্তি ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
তিনি আরও বলেন, জরুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা আহতদের চিকিৎসা ও শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন।
এদিকে ইরানের বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ১০টার দিকে ইরানি বার্তাসংস্থা মেহের ও ফার্স নিউজ এ তথ্য জানায়। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাগুলো।
এর কিছুক্ষণ পর কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির বলেন, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু (সম্ভাব্য ক্ষেপণাস্ত্র) দ্বীপটিতে আঘাত হেনেছে।
বার্তাসংস্থা ইরনাকে তিনি জানান, সব হামলাই সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গতকাল রাতভর ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান উপসাগরীয় আরব অঞ্চলের পাঁচটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে।





জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ 
