বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » এলপি গ্যাসের দাম কমলো
এলপি গ্যাসের দাম কমলো
![]()
নিজস্ব প্রতিবেদক
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৮৫ টাকা থেকে কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সবশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।





আবারও কমলো স্বর্ণের দাম
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে নিহত ৩
মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষ: নারীসহ নিহত ৪
শাহবাগে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
মগবাজারে বিশাল সেন্টারের পাশের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট 
