বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান
ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান
![]()
ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট ডেলসি রুদ্রিগেজ। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (২৫ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’ জানিয়েছে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রদ্রিগেজ বলেন, আমি ডাক্তার, নার্স এবং সমগ্র স্বাস্থ্যকর্মীদের তাদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। ভূমিকম্পে হাসপাতাল এবং বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে আসা মানুষদের সেবার জন্য তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, জাতীয়, রাজ্য এবং পৌর কর্তৃপক্ষ এই সংকট মোকাবেলায় কাজ করছে। দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পাঠানো হচ্ছে।
অন্তর্র্বতী প্রেসিডেন্ট বলেন, দেশজুড়ে স্কুল বন্ধ ঘোষণা এবং মেট্রো ও রেল পরিষেবার পাশাপাশি অপ্রয়োজনীয় বিবেচিত কার্যক্রমগুলোও সাময়িক স্থগিত করা হয়েছে। উদ্ধার অভিযানে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল অভিযানে নেতৃত্ব দেবেন।
প্রেসিডেন্ট বলেন, রাজধানী কারাকাসে অবস্থিত মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির অবকাঠামোর গুরুতর ক্ষতি হয়েছে। এজন্য তাৎক্ষণিকভাবে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। যদিও কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানায়নি।





কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৭
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
মার্কিন মিত্রদের সতর্ক করল ইরান।
আন্তর্জাতিক এআই সংস্থায় বাংলাদেশের যোগদানের সিদ্ধান্ত 
