বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
এবার জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
![]()
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হানার কিছুক্ষণ পরেই ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর বরাতে সিএনএন জানিয়েছে, জাপানে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬.৯। তবে কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এদিকে, জাপানের উত্তর-পূর্বে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ মোকাবিলার জন্য সরকারকে ‘ক্ষয়ক্ষতির পরিমাণ জরুরিভাবে মূল্যায়ন’ করার নির্দেশ দিয়েছেন।
মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা বলেছেন, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন অব্যাহত রাখব। পারমাণবিক স্থাপনাগুলো থেকেও কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি কুজি থেকে ৩৫ কিলোমিটার (বা প্রায় ২১ মাইল) উত্তর-পূর্বে ৫১.৭ কিলোমিটার (বা প্রায় ৩২ মাইল) গভীরে আঘাত হানে।
ভূমিকম্পের পর জেআর ইস্ট নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি, জাপানের মূল দ্বীপের উত্তর প্রান্ত শিন-আওমোরি এবং টোকিওর মধ্যে তাদের বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করেছে।





কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১৭
ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
মার্কিন মিত্রদের সতর্ক করল ইরান।
আন্তর্জাতিক এআই সংস্থায় বাংলাদেশের যোগদানের সিদ্ধান্ত 
