বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া-ইউনিসেফ চুক্তি
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া-ইউনিসেফ চুক্তি
![]()
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩৭ কোটি টাকা) মূল্যের এ চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন হয়।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া ও ইউনিসেফের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকা প্রয়োজন।
তিনি অস্ট্রেলিয়া সরকারের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তিটি মায়ানমার ও বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের মানবিক সহায়তা প্যাকেজের অংশ। ২০১৭ সাল থেকে এ পর্যন্ত দেশটি মোট ১ দশমিক ২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দিয়েছে।
ইউনিসেফ জানায়, এই তহবিলের আওতায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতে কার্যক্রম পরিচালনা করা হবে।
বিষয়: #রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়





বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত: ট্রাম্পের ঘোষনা
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ: চালক নিহত, আহত ৮৯ জন
কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা
কৌশলগত ভারসাম্য রক্ষায় বহুমুখী কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী 
