শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপের’ অভিযোগে মুখোমুখি সরকারি ও বিরোধীদল
প্রচ্ছদ » জাতীয় » কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপের’ অভিযোগে মুখোমুখি সরকারি ও বিরোধীদল
১ বার পঠিত
বুধবার ● ২৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপের’ অভিযোগে মুখোমুখি সরকারি ও বিরোধীদল

---

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় পবিত্র কুরআনের আয়াত উদ্ধৃতি ও তার রাজনৈতিক ব্যাখ্যা ঘিরে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র বাগবিতণ্ডার সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিনে এ ঘটনা ঘটে। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বাজেট আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের সমালোচনা করেন। তিনি বলেন, এবারের বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বাড়েনি এবং সাধারণ মানুষও রাস্তায় নামেনি। এ সময় তিনি পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী এবং যারা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে তাদের পরিণতি শোচনীয় হয়। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, কুরআনের আয়াতকে রাজনৈতিক বক্তব্যে ব্যবহার করে তা নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপ’ করা হয়েছে। তিনি বলেন, কুরআনের ভুল ব্যাখ্যা বা অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের বক্তব্য সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরীক্ষা করে দেখা হবে। যদি কোনো ভুল ব্যাখ্যা পাওয়া যায়, তবে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ এবং কুরআন-হাদিসের ভুল ব্যাখ্যা কখনো গ্রহণযোগ্য হতে পারে না।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সালাউদ্দিন আহমেদ বলেন, মাহফুজুল্লাহ একজন আলেম ও মাদ্রাসাশিক্ষিত ব্যক্তি। তিনি সৎ উদ্দেশ্যেই বক্তব্য দিয়েছেন এবং বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা ঠিক হয়নি। তিনি আরও বলেন, ইসলামের অবমাননা হলে সরকার অবশ্যই তার নিন্দা করবে। তবে বিরোধী দলের সংসদ সদস্য মুজিবুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে বলেন, আয়াতটির নাজিলের প্রেক্ষাপট আড়াল করে রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিষয়টি নিরপেক্ষ আলেমদের মাধ্যমে যাচাইয়ের দাবি জানান তিনি।

পরে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, অভিযুক্ত সংসদ সদস্য কোনো ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে কথা বলেননি। বরং সবার আমল ও দায়িত্ববোধ জোরদার করার উদ্দেশ্যেই তিনি বক্তব্য দিয়েছেন। দীর্ঘ আলোচনার পর স্পিকার সদস্যদের শান্ত থাকার আহ্বান জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।



বিষয়: #



আর্কাইভ