শনিবার ● ৬ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » এআই দিয়ে বালুঝড়ের পূর্বাভাসে নতুন সাফল্য
এআই দিয়ে বালুঝড়ের পূর্বাভাসে নতুন সাফল্য
![]()
এবার চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন এআই-চালিত গ্লোবাল অ্যারোসল-মেটিওরোলজি ফোরকাস্টিং সিস্টেম বা সংক্ষেপে এআই-জিএএমএফএস। ধূলিঝড়ের পূর্বাভাসে এটিই খুলে দিয়েছে নতুন দিগন্ত। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো।
জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বালুঝড় ও বায়ুদূষণের পূর্বাভাস আরও দ্রুত ও নির্ভুলভাবে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে চীন।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশে বসন্ত মৌসুমে আকস্মিক ধূলিঝড় একটি সাধারণ ঘটনা। তবে নতুন এআই প্রযুক্তির ফলে এখন ঝড় আঘাত হানার কয়েক দিন আগেই বাসিন্দারা সতর্কবার্তা পাচ্ছেন। এতে করে তারা আগাম প্রস্তুতিও নিতে পারছেন।
চীনা আবহাওয়া বিজ্ঞান অ্যাকাডেমির গবেষকরা জানালেন, প্রচলিত পূর্বাভাস মডেল আবহাওয়ার উপাদান ও বায়ুকণার তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করে। কিন্তু এআই-জিএএমএফএস তাপমাত্রা, বায়ুচাপ, বাতাসের গতি এবং ধূলিকণা বা দূষণকণার পারস্পরিক সম্পর্ককে তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে।এতে পূর্বাভাসের নির্ভুলতা বেড়ে যায়।
গবেষকদের মতে, প্রচলিত সুপারকম্পিউটারভিত্তিক পদ্ধতিতে বৈশ্বিক পূর্বাভাস তৈরি করতে কয়েক ঘণ্টা লাগলেও নতুন এআই দিয়ে মাত্র ৩৬ সেকেন্ডে সারা বিশ্বের পূর্বাভাস তৈরি করা যায়।





নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় নিহত ৭
হরমুজ নিয়ে শিগগিরই চুক্তির আশ্বাস 
