শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান
৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান

---


নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে তাঁর নির্বাচন বাংলাদেশের কূটনৈতিক সাফল্য এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার স্বীকৃতি। এই অর্জন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও সমর্থনের প্রতিফলন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

ড. খলিলুর রহমান বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের অর্জন। এটি বিশ্বপরিসরে বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। তিনি নির্বাচনী প্রচারণা জুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশের বৈশ্বিক সম্পৃক্ততা জোরদারে সরকারের দৃঢ় অঙ্গীকারই এ সাফল্যের ভিত্তি তৈরি করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।



বিষয়: #



আর্কাইভ