শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৩ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের যোগাযোগ বন্ধ
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের যোগাযোগ বন্ধ
১২৩ বার পঠিত
বুধবার ● ৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের যোগাযোগ বন্ধ

---

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে ইরান মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির দুটি আধা-সরকারি সংবাদমাধ্যম।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২ জুন) বিষয়টি জানানো হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

একটি আঞ্চলিক মধ্যস্থতাকারী সূত্র জানায়, মঙ্গলবার ইরান কোনো যোগাযোগ করেনি। এর আগে তেহরান বলেছিল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে আলোচনা এগোবে না।

অন্যদিকে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি তেলবাহী জাহাজকে আটকাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইরানের বন্দরের দিকে যাচ্ছিল এবং যুক্তরাষ্ট্রের অবরোধ লঙ্ঘন করছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এটি ছিল অবরোধ ভাঙার চেষ্টা করা সপ্তম জাহাজ, যাকে আটকানো হলো।

মার্কিন বিবৃতি অনুযায়ী, বোতসোয়ানা পতাকাবাহী জাহাজ এম/টি লেক্সিকে ২৪ ঘণ্টা ধরে সতর্ক করার পরও নির্দেশনা না মানায় হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে তার ইঞ্জিন কক্ষে আঘাত করা হয়।

আলোচনার বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের দাবিকে ‘মিথ্যা ও ভুল’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে চলছে- চার দিন আগে, তিন দিন আগে, দুই দিন আগে, এক দিন আগে এবং আজও। এগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, তা কেউ জানে না, তবে আমি ইরানকে বলেছি, এখন সময় এসেছে একটি চুক্তিতে পৌঁছানোর।’

এদিকে ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনার অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি সতর্ক করে বলেন, ‘গ্রহণযোগ্য কোনো চুক্তিতে পৌঁছানোর নিশ্চয়তা নেই।’






আন্তর্জাতিক এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক

আর্কাইভ