শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৩ জুন ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
প্রচ্ছদ » আন্তর্জাতিক » কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
১৯৯ বার পঠিত
বুধবার ● ৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের

---

কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। স্থানীয় সময় আজ বুধবার (৩ জুন) এক বিবৃতিতেতে এ তথ্য নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন।

দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, মাঝরাতে কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।

“কুয়েতের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করছে যে দেশের অভ্যন্তরে কোনো স্থাপনায় শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ঘটেনি। মাঝরাতে যে শব্দ শোনা গিয়েছিল, সেটি ছিল শত্রুতে ক্ষেপণাস্ত্র-ড্রোন ধ্বংসের আওয়াজ”, বলা হয়েছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে।

তবে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী বিবৃতি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বার্তায় এ বিবৃতিকে ‘হাস্যকর’ উল্লেখ করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বলেছে, “আমাদের কাছে প্রমাণ আছে যে কুয়েতের মার্কিন ঘাঁটিতে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।”

এর আগে গত ১ জুন সোমবার কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোমের পক্ষ থেকে এক বার্তায় বলেছিল, ইরান থেকে নিক্ষিপ্ত দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র সফল ভাবে আটকে দেওয়া হয়েছে।

এদিকে কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘটেছে বলে জানা গেছে, কিন্তু দেশটির সেনবাহিনী এখন পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মাঝরাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে জানায়, পারস্য উপসাগরের ইরানি দ্বীপ কেশমের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই প্রতিবেদনের কিছুক্ষণ পরেই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ করে আইআরজিসি।






আন্তর্জাতিক এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক

আর্কাইভ