শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি

# এনআইডিতে বাবা-মা, স্বামী-স্ত্রীর নাম ইংরেজিতে যোগের ভাবনা
নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সম্পর্কে সচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে এ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই এনআইডির গুরুত্ব সম্পর্কে ধারণা পেলে ভবিষ্যতে তথ্যগত ভুল কমে আসবে। একই সঙ্গে ভোটার হওয়ার আগ্রহও বাড়বে। তিনি বলেন, এনআইডি শুধু ভোটাধিকার নয়, নাগরিক সেবার গুরুত্বপূর্ণ অংশ—এই বিষয়টি শিক্ষার্থীদের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে এনআইডিতে নতুন কিছু তথ্য সংযোজনের পরিকল্পনাও করছে ইসি। বাবা-মা ও স্বামী-স্ত্রীর নামের বাংলা সংস্করণের পাশাপাশি ইংরেজি বানান যুক্ত করার বিষয়ে ভাবা হচ্ছে। বর্তমানে এ তথ্য ইংরেজিতে দেওয়ার সুযোগ না থাকায় সেবাগ্রহীতারা বিভিন্ন জটিলতায় পড়েন।
ইসি কর্মকর্তারা জানান, নামের ইংরেজি বানান না থাকায় অনেক ক্ষেত্রে পাসপোর্ট বা অন্যান্য সেবার সঙ্গে তথ্যের অমিল দেখা দেয়। এ কারণে এনআইডি সংশোধনের সময় অনেকে ভুল তথ্য দেওয়ার ঝুঁকিও নেন।
মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আইন ও বিধিমালা পর্যালোচনা করা হচ্ছে। নতুন ফরমে বাবা-মা এবং স্বামী-স্ত্রীর নাম ইংরেজিতে যুক্ত করার ব্যবস্থা রাখা হতে পারে। পাশাপাশি ডাকনাম যুক্ত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এসব তথ্য ইসির ডাটাবেজে সংরক্ষিত থাকবে, এনআইডি কার্ডে দৃশ্যমান না-ও হতে পারে বলে জানান তিনি।
বিষয়: #পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিক





আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
প্রায় ৬ হাজার যুক্তরাষ্ট্র প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি
ইসি পাবে ৪ হাজার ৪০১ কোটি টাকা
স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ 
