শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষক সমাজের বিবৃতি
প্রচ্ছদ » জাতীয় » দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষক সমাজের বিবৃতি
১৩৫ বার পঠিত
শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষক সমাজের বিবৃতি

রাজশাহীতে শিক্ষিকার ওপর হামলা

 

---

 

নিজস্ব প্রতিবেদক

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকদের ওপর হামলা ও এক নারী শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ। সংগঠনটি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এদিকে ওই ঘটনার পর পরই অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

 

গতকাল শনিবার এক বিবৃতিতে সংগঠনটির দপ্তর সম্পাদক ড. মাহবুব আলম প্রদীপ এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, গত ২৩ এপ্রিল ডিগ্রি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে একটি দল কলেজে প্রবেশ করে হামলা চালায়। এতে নারী শিক্ষিকা আলেয়া খাতুন হীরা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন আহত হন। হামলাকারীদের নেতৃত্বে স্থানীয় এক বিএনপি নেতার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

 

শিক্ষক সংগঠনের বিবৃতিতে বলা হয়, দেশের শিক্ষাঙ্গনে ক্রমবর্ধমান সহিংসতা ও মব সন্ত্রাস উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত দেড় বছরে বহু শিক্ষক হামলার শিকার হয়েছেন, প্রাণহানির ঘটনাও ঘটেছে। এতে শিক্ষকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

 

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেক শিক্ষক চাকরিচ্যুত, গ্রেপ্তার বা হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের বহিষ্কার ও সনদ বাতিলের ঘটনাও বাড়ছে, যা শিক্ষা ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে।

 

সংগঠনটি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, আটক শিক্ষকদের নিঃশর্ত মুক্তি, অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষক-কর্মচারীদের পুনর্বহাল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানায়। পাশাপাশি শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের পুনঃনিয়োগের আহ্বানও জানানো হয়।

 

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব

আর্কাইভ