রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী
হামে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন অঞ্চলে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। সভায় সরকারের চলমান কার্যক্রম, সংসদে সরকারি দলের কৌশল এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপস্থাপিত ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাব এবং শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। এ প্রেক্ষিতে তিনি দু’জন মন্ত্রীকে দায়িত্ব দিয়ে সারাদেশ ঘুরে পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের নির্দেশ দেন। একই সঙ্গে আক্রান্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
স্বাস্থ্য খাতের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত তিন মাসে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে।
চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মাঠপর্যায়ের বাস্তব চিত্র পর্যালোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিশু মৃত্যুর মতো সংবেদনশীল ঘটনায় কোনো গাফিলতি সহ্য করা হবে না।
এদিকে বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ’ নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজন হলে তা সংসদে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া জ্বালানি খাতে কোনো সংকট নেই জানিয়ে চিফ হুইপ বলেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কোথাও কৃত্রিম সংকট তৈরি হলে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।





সংসদে উত্তপ্ত ফ্লোর: গণভোট ও সংবিধান সংস্কার ইস্যুতে বিতর্ক তুঙ্গে
স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য পর্যাপ্ত টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
রাষ্ট্র সংস্কারে জনগণের রায়কে উপেক্ষা না করার দাবি
সংবিধান সংস্কারের আলোচনায় উত্তপ্ত সংসদ
সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব: শফিকুর রহমান
বিগত সময়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়: ডেপুটি স্পিকার
স্বাধীনতা দিবস আজ
দেড় যুগ পর স্বাধীনতা দিবসে প্যারেড 
