রবিবার ● ২৯ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য পর্যাপ্ত টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য পর্যাপ্ত টাকা নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে স্বাস্থ্য খাতের বর্তমান সংকট চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নয়নমূলক কার্যক্রম চালানোর মতো পর্যাপ্ত তহবিল এই মুহূর্তে সরকারের হাতে নেই। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গজ, ব্যান্ডেজ ও সিরিঞ্জের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার জন্যও পর্যাপ্ত অর্থ বরাদ্দ নেই।
গতকাল রবিবার সংসদের অধিবেশনে বিধি-৭১–এর আওতায় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের উত্থাপিত নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, অতীত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন হাসপাতালগুলোর পরিকল্পনায় গুরুতর ত্রুটি রয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, কিছু ২৫০ শয্যার হাসপাতালের প্রবেশপথের জায়গায়ই বাথরুম নির্মাণ করা হয়েছে, যা ব্যবহারিকভাবে অগ্রহণযোগ্য। তড়িঘড়ি করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দুর্বল পরিকল্পনার মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের এই অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে উন্নয়নমূলক কাজ থমকে গেছে। বর্তমানে বিদ্যমান সীমিত সম্পদ দিয়ে জরুরি সেবা সচল রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে একাধিক দফা আলোচনা হয়েছে। আগামী বাজেটের পর ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত সম্পদের মধ্যেও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে, যাতে সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়।





স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: ‘আত্মহত্যা’ করেছে ঘাতক ফোরকান
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ
হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি
১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি বদল
‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন
দেশের ৮ অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র ছাত্র ছিলেন: আসিফ নজরুল 
