শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

Connecting...
Syncing...
Swadeshvumi
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » দুই দশক রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » দুই দশক রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি
১০৫ বার পঠিত
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই দশক রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি

# ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯ আসন, যা মোট আসনের ৫০.৩৩ শতাংশ

# সংসদ নির্বাচনে ভোটের হার ৫৯.৪৪ শতাংশ, গণভোট প্রদানের হার ৬০.২৬ শতাংশ

---

শায়লা শবনম

দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে দলটি পেয়েছে ২০৯টি আসন। জাতীয় সংসদের মোট ৩০০ আসনের প্রেক্ষাপটে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১ আসন—অর্থাৎ ৫০ দশমিক ৩৩ শতাংশ। সেই হিসাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, সংসদ নির্বাচনে ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি—যা পরিবর্তনের পক্ষে স্পষ্ট জনমত নির্দেশ করে।

২৯৭ আসনের ফল: কার ঝুলিতে কত

শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে। শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত এবং আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। ফলে ২৯৭ আসনের ফল প্রকাশ করা হয়েছে।

দলভিত্তিক আসনের চিত্র তুলে ধরে ইসি সচিব জানান, এই নির্বাচনে ঘোষিত ফলে বড় ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তারা পেয়েছে ২০৯টি আসন। ফলে দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে বিএনপি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, খেলাফত মজলিস ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন। পরিসংখ্যান বলছেন, বিএনপি এককভাবে ৬৯ দশমিক ৬৬ শতাংশ ঘোষিত আসনে জয় পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের তুলনায় অনেক বেশি।

তারেকের নেতৃত্বে ২০ বছর পর রাষ্ট্রক্ষমতার বিএনপি 

সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ওই সময় দলটি চারদলীয় জোটের নেতৃত্বে সরকার পরিচালনা করে। এরপর দীর্ঘ ২০ বছর রাষ্ট্রক্ষমতার বাইরে ছিল দলটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটির নেতৃত্বে এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নেন দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই বিপুল ব্যবধানে জয় পায় বিএনপি।

২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পদত্যাগের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হয়। এরপর নানা রাজনৈতিক পালাবদলের মধ্য দিয়ে এবার আবারও ক্ষমতার কেন্দ্রে ফিরছে দলটি।

ভোটের পরিসংখ্যান ও অংশগ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ৫০টি রাজনৈতিক দল। ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী—এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৩ জন। দেশে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭৭ লাখ। ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ৭৭৯টি এবং ভোটকক্ষ ২ লাখ ৪৫ হাজারের বেশি।

বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম দেশ ও বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালু করা হয়। নিবন্ধন করেছিলেন ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন ভোটার। তার মধ্যে বিদেশে ৭ লাখ ৬৭ হাজার ২৩৩ জন এবং দেশে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন। নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন ৪৫ হাজারের বেশি দেশীয় পর্যবেক্ষক। আমন্ত্রি অতিথিসহ ৫ শতাধিক বেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকরাও ছিলেন ভোটের মাঠে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন সাড়ে ৯ লাখের বেশি সদস্য।

গণভোটে স্পষ্ট জনমত

একই দিনে অনুষ্ঠিত গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। ‘হ্যাঁ’ ভোট ‘না’র তুলনায় প্রায় আড়াই কোটি বেশি। ইসি সূত্রের ভাষ্য অনুযায়ী, গণভোটের ফল সংশোধন ও প্রস্তাবিত পরিবর্তনের পক্ষে জনগণের সমর্থনের ইঙ্গিত বহন করে। সংসদ নির্বাচনের চেয়ে গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণ হিসেবে ইসি জানিয়েছ— স্থগিত দুই আসনেও গণভোট অনুষ্ঠিত হওয়ায় সেগুলোর ভোটের হিসাব গণভোটের মোট শতাংশে যুক্ত হয়েছে।

দুই দশকের রাজনৈতিক বিরতির পর ঘোষিত ফলাফলে স্পষ্ট— বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে আবারও কেন্দ্রস্থলে ফিরে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। অন্তর্বর্তী সরকারের শাসনামল এবং নির্বাচনের অনিশ্চয়তা পেরিয়ে গতকালে ভোটে নতুন সরকারের রূপরেখাও চূড়ান্ত হয়েছে। এপর্যায়ে সবার নজর সরকার গঠন, গেজেট প্রকাশ এবং স্থগিত আসনগুলোর ফলাফলের দিকে।






আর্কাইভ