মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ভোটগ্রহণ কর্মকর্তারাও কেন্দ্রে মোবাইল নিতে পারবেন না
ভোটগ্রহণ কর্মকর্তারাও কেন্দ্রে মোবাইল নিতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ নির্দেশনায় ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল ফোন সঙ্গে রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইসির সহকারী সিনিয়র সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্দিষ্ট কিছু ব্যক্তি ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারে নিয়োজিত দুইজন অঙ্গীভূত আনসার সদস্য, দায়িত্বপ্রাপ্ত দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনি এজেন্ট এবং ভোটাররা। তবে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা (নির্ধারিত ব্যতিক্রম ছাড়া) ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। একই সঙ্গে ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে গোপন কক্ষে বা মার্কিং প্লেসে কেউই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এর আগে নির্বাচন কমিশন সাংবাদিক, ভোটারসহ সবার জন্য মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে ব্যাপক সমালোচনা ও দাবির মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে ভোটগ্রহণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।





অনলাইনে প্রচার চালাতে বাধা নেই: ইসি সানাউল্লাহ
সিইসি ও ইসিদের কে কোথায় ভোট দেবেন?
ভোটের দিন ৫ যানবাহনে নিষেধাজ্ঞা
নারীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি দলের আচরণবিধি থাকা উচিত: জাইমা রহমান
১২ ফেব্রুয়ারি যানবাহন চলাচলে বিধিনিষেধ
ইসির পিআর শাখার তালিকায় এখনো পর্যবেক্ষক সংস্থা ‘পাশা’র নাম
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল দাবি করেছেন নারী নেত্রীরা
বিদেশিদের কাছে বুধবার ভোটের প্রস্তুতি তুলে ধরবে ইসি
রংপুরে জিএম কাদেরের নির্বাচনি সভায় হামলা, মত প্রকাশের সময় শিক্ষার্থী ভোটার লাঞ্ছিত 
