শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
![]()
জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে নির্বাচন এবং আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব এবং দলের চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।
তিনি জানান, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বলেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যুক্তরাজ্য দুই দেশের উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে কাজ করতে আগ্রহী।
হুমায়ুন কবির আরও বলেন, বৈঠকে নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হয়েছে এবং বাংলাদেশের নির্বাচনি পরিবেশ নিয়ে ব্রিটিশ হাইকমিশনার ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নেপাল ও ভুটানের রাষ্ট্রদূত।





প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
আইডিয়াল স্কুলে নিয়োগ থেকে কোচিং, বারবার প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
