শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ ঘোষণা
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ ঘোষণা
২৬০ বার পঠিত
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ববি হাজ্জাজের মনোনয়ন বৈধ ঘোষণা

---

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৩ আসনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতার জন্য ববি হাজ্জাজের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউনুচ আলী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা-১৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তিনি।

এদিকে, মনোনয়ন বৈধ ঘোষণার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ববি হাজ্জাজ নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়ার প্রতি তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ঢাকা-১৩ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি নির্বাচনী মাঠে কাজ করবেন। ভবিষ্যৎ বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে উল্লেখ করে

এছাড়াও তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করবেন।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন।






ইসি ও নির্বাচন এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব

আর্কাইভ