শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব
১২৯ বার পঠিত
বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসি সচিব

---

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের অস্ত্র বহন বা রাখার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তবে প্রয়োজন হলে এ বিষয়ে আচরণ বিধি সংশোধনের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা চাইলে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবেন। পাশাপাশি যারা আগে অস্ত্র জমা দিয়েছেন, তাদের অস্ত্রও ফেরত দেওয়া হবে। এ সংক্রান্ত একটি নীতিমালাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের অনুমতি নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘তিনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) এ কথা বলেছেন। তবে নিরাপত্তার সব ক্ষেত্রে যে আমাদের কাছ থেকে অনুমতি নিয়েই করতে হবে—এটা খুব একটা গ্রহণযোগ্য কথা নয়। এখানে সবাই নিশ্চয়ই একমত যে নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে আচরণ বিধির আপাতত কোনো বিরোধ আমরা দেখছি না। তবে সময়ের সঙ্গে যদি মনে হয় আচরণ বিধিতে সামান্য সংশোধন, সংযোজন বা সমন্বয় প্রয়োজন, তাহলে তা করা হবে।’

ভোটের আগে বৈধ অস্ত্র জমা দেওয়ার বিধান প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘এটা সময়ের ওপর নির্ভর করে। বিষয়টি যখন প্রাসঙ্গিক হবে, তখন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, প্রার্থীদের অস্ত্র বহন ও নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও নাগরিক মহলে আলোচনা চলছে।

 



বিষয়: #



ইসি ও নির্বাচন এর আরও খবর

রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু সিঙ্গাপুরে ইসির এনআইডি কার্যক্রম চালু
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

আর্কাইভ