শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ‘আইনশৃঙ্খলার অবনতি হয়নি…..হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’ - সিইসি
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ‘আইনশৃঙ্খলার অবনতি হয়নি…..হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’ - সিইসি
১৪৪ বার পঠিত
সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘আইনশৃঙ্খলার অবনতি হয়নি…..হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’ - সিইসি

নিজস্ব প্রতিবেদক

---

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেছেন, এ ঘটনার প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডসংলগ্ন আলোকি কনভেনশন সেন্টারে ‘ইয়ুথ ভোটার উদ্বোধন অনুষ্ঠান’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। এ সময় তিনি নির্বাচন নিয়ে অযথা দুশ্চিন্তা না করার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, “আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দুই-একটা খুনখারাপি হয়। হাদির ওপর যে ঘটনাটি ঘটেছে, আমরা এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখি।”

অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, “এ ধরনের ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। আগেও প্রয়াত আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার কিংবা সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মতো ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা সব সময়ই ছিল।”

নির্বাচন কমিশনের প্রস্তুতি ও নির্বাচন ঘিরে বিভিন্ন মহলের আশঙ্কা প্রসঙ্গে সিইসি বলেন, “মিডিয়াসহ বিভিন্ন জায়গায় নির্বাচন নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। তবে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই—নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইনশাআল্লাহ, নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে, সবার সহযোগিতায়।”

তিনি আরও বলেন, “আপনাদের মাথায় যত ধরনের দুশ্চিন্তাই আসুক না কেন, অনুরোধ করবো সেগুলো মন থেকে ঝেড়ে ফেলুন। আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি, যাতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারি।”

তিনি জানান, নির্বাচন কমিশন সম্প্রতি শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। “আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নিশ্চিত করেছে—নির্বাচনের সময় পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং তারা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে সক্ষম,” যোগ করেন সিইসি।

নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এ এম এম নাসির উদ্দীন বলেন, “নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হবে—এই প্রতিশ্রুতি আমরা জাতিকে দিয়েছি। নির্বাচন কমিশন তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।”

অনুষ্ঠানে তরুণ ভোটারদের ভূমিকার কথাও তুলে ধরেন সিইসি। তিনি বলেন, “আমরা পিছনে ফিরে যেতে চাই না। তরুণদের ওপর ভর করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তরুণদের অংশগ্রহণ দেখলে দেশের ভবিষ্যৎ নিয়ে আরও বেশি আশাবাদী হওয়া যায়।”






ইসি ও নির্বাচন এর আরও খবর

জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ নভেম্বর ইউপি ভোট নয়, পিছিয়ে যাচ্ছে ইসির রোডম্যাপ
এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি এনআইডি সংশোধনে কর্মকর্তাদের নিবিড় নজরদারি
গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্তে সংসদের চিঠির অপেক্ষায় ইসি: ইসি সচিব
নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব! নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের সঙ্গে ইসির দূরত্ব!
আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি আরএফইডির সহসভাপতি কাজী ফরিদকে হুমকি
নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু নভেম্বরে ইউপি ভোট দিয়ে স্থানীয় নির্বাচন শুরু

আর্কাইভ