বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল
নিজস্ব প্রতিবেদক
![]()
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এসময়, মেট্রোরেলে সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
এসময় আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এদিকে, এর আগে মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রিটে মেট্টোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না, তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয়। এছাড়া মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আরেকটি রিট করা হয়।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।





হামে মৃত্যুর বিষয়ে ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
জুলাই গণহত্যা মামলায় কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ
বিসিবি নির্বাচনে বাধা নেই
রামিসা হত্যা: শুনানি শেষ, যুক্তিতর্ক শুনানি কাল
আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা
‘আমি পাপ করেছি আমাকে শাস্তি দিন’: আসামি সোহেল
শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু
হাম মোকাবিলায় সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট 
