শুক্রবার ● ৩ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » গাজীপুরে ডাম্পট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
গাজীপুরে ডাম্পট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
গাজীপুর প্রতিনিধি
![]()
গাজীপুরের কালীগঞ্জে ডাম্পট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদীর দশদোনা এলাকার নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলিপুর এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) ও সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তামিম (৪)
আহতরা হলেন, তামিমের বাবা হাফিজুর রহমান (৪০), মা ছালমা বেগম (৩৫)। তারা সফিপুর থেকে অটোরিকশায় করে নরসিংদী যাচ্ছিলেন।
দুর্ঘটনাকবলিত ডাম্পট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, এমনটাই জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, ঘটনাস্থলে দুজন মারা গেছেন। আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে আহত তামিমকে গাজীপুরের শ্রীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।





মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ
‘আমাদের হাতটা আবার বাঁধবেন না। ক্ষতি আপনারই হবে’: মতিউর রহমান চৌধুরী
ডিজির দপ্তরে আটকে আছে ৬৯ হাজার এনআইডি সংশোধন আবেদন
ভোটারের তথ্য বিকৃতি, ইসির এক কর্মকর্তা বরখাস্ত
প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার 
