শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে
প্রচ্ছদ » আইন-আদালত » লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে
২২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লতিফ সিদ্দিকীকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

---

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। গোল টেবিল ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ার পর সেখান থেকে তাদের প্রথমে হেফাজতে নেয় পুলিশ। পরে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তাদের গ্রেপ্তার দেখানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে। এই মুহূর্তে বলতে পারছি না।

প্রসঙ্গত, দুপুর ১২টার দিকে এই অনুষ্ঠানে ঢুকে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলেন এবং তাকে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন। এরপর সেখানে পুলিশ আসে এবং লতিফ সিদ্দিকীসহ অন্যদের হেফাজতে নেয়।

সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, লতিফ সিদ্দিকী যেন মবের শিকার না হন সেজন্য তাকে এবং তার কয়েকজন সহযোগীকে হেফাজতে নেওয়া হয়েছে।






আইন-আদালত এর আরও খবর

মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর
জেআইসিতে গুম-নির্যাতন:  হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু
হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

আর্কাইভ