মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » ডাকসু নির্বাচন: প্রচারণার প্রথমদিনই শিবিরের ফেস্টুন ফেলে দেয়ার অভিযোগ
ডাকসু নির্বাচন: প্রচারণার প্রথমদিনই শিবিরের ফেস্টুন ফেলে দেয়ার অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার প্রথমদিনই চারুকলা অনুষদে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ফেস্টুন ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানার টানানোর মাধ্যমে প্রচারণা শুরু করে এই প্যানেল। তবে, চারুকলা অনুষদে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেলের ছবি সম্বলিত ফেস্টুন টানানোর পরে সেটা ফেলে দেওয়া হয়।
তবে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে ঢাবি শাখা শিবির সভাপতি ও প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবো। এটা ছাত্রলীগের কাজ হতে পারে, আবার অন্য কারও কাজও হতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। এটা কারা করছে তা নির্বাচন কমিশনকে খুঁজে বের করতে হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।





স্থানীয় সরকার ভোটে সহিংসতা ঠেকানোই ইসির বড় চ্যালেঞ্জ
এনআইডি সংক্রান্ত অনিয়ম বন্ধে ইসি ভবনের আশপাশের অবৈধ দোকান উচ্ছেদ
স্থানীয় সরকার নির্বাচন সংঘাতহীন দলগুলোর সহায়তা চাই: সিইসি
হালনাগাদ চূড়ান্ত ভোটার তথ্য প্রকাশ করলো ইসি
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৯ জন জয়ী, আজ গেজেট প্রকাশ করবে ইসি
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
পাঠ্যপুস্তকে এনআইডির গুরুত্ব অন্তর্ভুক্ত করতে এনসিটিবিকে ইসির চিঠি 
