শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
প্রচ্ছদ » আন্তর্জাতিক » রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
২১২ বার পঠিত
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোর বাইরের গানপাউডারের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও শতাধিক মানুষ। রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএরাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণফপি।

এএফপি জানায়, স্থানীয় সময় শনিবার (১৬ আগস্ট) রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, রাশিয়ার জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ধ্বংসস্তূপ পরিষ্কার ও আহতদের উদ্ধারে টানা কাজ করে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে দেশটির জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় বলেছে, কারখানায় বিস্ফোরণে দুর্ভাগ্যজনভাবে ১১ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ভবন ও ধ্বংসস্তূপের ছবি প্রকাশ করেছে এই মন্ত্রণালয়।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, বিস্ফোরণে কমপক্ষে ১৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াজান অঞ্চলের একটি এলাস্টিক গানপাউডার ও গোলাবারুদ কারখানায় বিস্ফোরণের ওই ঘটনা ঘটেছে।

এদিকে, বিস্ফোরণের প্রাণহানির ঘটনায় রিয়াজান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ একদিনের শোক ঘোষণা করেছে।

রিয়াজানের গভর্নর পাওয়েল মালকভ টেলিগ্রামে বলেছেন, ‘‘বিস্ফোরণে হতাহতদের প্রতি শোক প্রকাশের অংশ হিসেবে পুরো অঞ্চলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।’’

উল্লেখ্য, রাশিয়ায় প্রায়ই এই ধরনের বিভিন্ন কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। এর আগে ২০২১ সালে একই কারখানায় এক বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছিলেন।



বিষয়: #



আন্তর্জাতিক এর আরও খবর

জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

আর্কাইভ