সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ আলী ইমাম মজুমদার। সোমবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ আলী ইমামকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়েন। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন ১৬ জন উপদেষ্টা।
বিষয়: #প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার





ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল
ফেল করা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর, ফল ২৩ তারিখ
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪০ কারখানা, বাড়ছে অস্থিরতা
শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া অনুসরণের কথা জানালেন আইনমন্ত্রী
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে তা ঘুষ নয়! স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে সমালোচনার ঝড়
ভূমি অটোমেশনে ৩৬২ কোটি টাকার পরামর্শক সেবা নেবে সরকার 
