বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০২৪
প্রচ্ছদ » ইসি ও নির্বাচন » নষ্ট হওয়ার ঝুঁকিতে মাঠের ইভিএম
নষ্ট হওয়ার ঝুঁকিতে মাঠের ইভিএম
![]()
নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন নির্বাচনের ব্যবহৃত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পড়ে থাকায় নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে বলে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক করেছে সংস্থাটির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষিত আছে এবং কিছু কিছু প্রতিষ্ঠানের নিচ তলায় স্যাঁতস্যাঁতে অবস্থায় আছে। এতে ইভিএমগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষিত থাকায় সে সব প্রতিষ্ঠানে পাঠ দানেও অসুবিধা হচ্ছে। এ অবস্থায় ১০টি অঞ্চলে ইভিএম সংরক্ষণের জন্য ওয়ারহাউস তৈরি করার প্রতি জোর দিয়েছেন তারা।
তবে ইসি সচিব বলেন, ইতোমধ্যে তারা ঢাকার জেলা প্রশাসকের কাছে একটি ওয়্যারহাউস তৈরির জন্য জমি চেয়েছেন। জমি পেলে ইভিএম সংরক্ষণসহ সার্বিক ব্যবস্থা নেবে কমিশন।
বিষয়: #মাঠের ইভিএম নষ্ট হওয়ার ঝুঁকিতে





রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায় জামায়াত
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য এমপিদের তালিকা তলব
ইসি সম্পূর্ণ প্রস্তুত, শিগগিরই রাষ্ট্রপতি নির্বাচন তারিখ চূড়ান্ত হবে: সিইসি
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
আগামী বছরের শুরুতে ইউপি নির্বাচন: ফখরুল
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর 
