শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
প্রচ্ছদ » রাজধানী » তরুণ চিত্রকর সাদী’র একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন আজ
প্রচ্ছদ » রাজধানী » তরুণ চিত্রকর সাদী’র একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন আজ
৮৬৩ বার পঠিত
শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণ চিত্রকর সাদী’র একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন আজ

 

---

 

নিজস্ব প্রতিবেদক 

 

রাজধানীর ধানমণ্ডির শফিউদ্দীন শিল্পালয়ে আজ শুরু হবে ক্রীড়া সাংবাদিক ও চিত্রশিল্পী সাইদ সাদী’র একক চিত্র প্রদর্শনী। আজ শুক্রবার ১২ জুলাই সন্ধ্যা ৬টায় ধানমণ্ডির শফিউদ্দীন শিল্পালয়ে (বাড়ি- ২১/এ, রোড-৪) এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

 

সাদী’র এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা আবুল বারক আলভি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী আব্দুল মান্নান, দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন।

 

“সেলফ এক্সপ্রেশন” শিরোনামে আয়োজিত এই প্রদর্শনীর মাধ্যমেই বৃহৎ পরিসরে আত্মপ্রকাশ ঘটবে রংতুলিকে ভালোবাসা তরুণ এই চিত্রশিল্পীর। খেলার প্রতি ভালোবাসা থেকে প্রায় এক যুগ ধরে ক্রীড়া সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনা করছেন সাদী। নিজের ভাবনায় প্রকৃতির নানা রঙের খেলায় বিমূর্ত ছবি তিনি এঁকেছেন রংতুলির আঁচড়ে। 

 

---

 

সাংবাদিকতা করে কীভাবে শিল্পী হলেন? এমন প্রশ্নের জবাবে সাদী স্বদেশভূমিকে বলেন, ‘আমার  পড়ালেখা ইংরেজি সাহিত্যে। পেইন্টিংয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার নেই। সোশ্যাল প্ল্যাটফর্মে দেশ-বিদেশের হাজারো পেইন্টারদের অনুসরণ করেই শেখার চেষ্টা করি। ছেলেবেলা থেকে খেলার পাশাপাশি রঙ নিয়ে খেলার ইচ্ছে হয়। সেই আঁকিয়ে স্বত্ত্বা ধারণ করেই স্বপ্ন দেখা। ধীরে ধীরে সেই ইচ্ছেরা ডালপালা ছড়িয়ে আজ এখানে নিয়ে এসেছে। নানা সময়ে পোশাকে পেইন্ট করে সাড়া পেয়েছি। এর আগেও বেশকবার ছোটখাটো প্রদর্শনী করেছি। কিন্তু ক্যানভাসে অ্যাক্রেলিক রঙ নিয়ে কাজ করার সাহস হয় ২০২২ সালে। ছোট থেকে শুরু, এরপর তা নেশার পরিণত হয়। পরিবার ও কাছের মানুষদের প্রেরণা আর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

 

ধানমণ্ডির শফিউদ্দীন শিল্পালয়ে আয়োজিত সাদী’র পাঁচদিন ব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আগামী ১৬ জুলাই, মঙ্গলবার। শনিবার থেকে প্রতিদিন এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

 

 



বিষয়: #



রাজধানী এর আরও খবর

বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু সাংবাদিকতায় নারীদের পেশাগত চ্যালেঞ্জ কর্মদক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে: নাসিমুন আরা হক মিনু
‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু ‘এবং বই’-এর উদ্যোগে বুক রিভিউ প্রতিযোগিতা শুরু
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
শাহবাগে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল শাহবাগে চালু হলো স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল
মগবাজারে বিশাল সেন্টারের পাশের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট মগবাজারে বিশাল সেন্টারের পাশের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’ মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী

আর্কাইভ