শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন চায় ভারত
বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন চায় ভারত
![]()
কলকাতা প্রতিনিধি
বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব অপরিবর্তিত, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত। ভারত চায় বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন হোক।
শুক্রবার ১০ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই কথা বলেন।
এদিন নির্বাচনের আগে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং সেই বিষয়ে বিএনপির লাগাতার আন্দোলন। বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বিষয়ে একাধিক প্রশ্ন করা হয় অরিন্দম বাগচিকে।
এ সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ বিষয়ে মন্তব্য করা অনুচিত এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপও কোনভাবেই কাম্য নয়।
সম্প্রতি সংবাদ মাধ্যমে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিষয়ে যে মন্তব্য করা হয়েছে এই বিষয়ে অরিন্দম বাগচি বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনার মতো কাল্পনিক কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। ভারত চায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হোক এবং নির্ধারিত সময়েই হোক।
তিনি জানান, বাংলাদেশ প্রসঙ্গে ভারতের মনোভাব অপরিবর্তিত। এ বিষয়ে তিনি কয়েক সপ্তাহ আগের ব্রিফিংয়ে ভারতের মনোভাব স্পষ্ট জানিয়েছিলেন।
বিষয়: #বাংলাদেশে নির্দিষ্ট সময়েই নির্বাচন চায় ভারত





মিয়ামি বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, আহত ২
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব দিয়ে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক 
