শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল
প্রচ্ছদ » জাতীয় » চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল
৫৬৮ বার পঠিত
শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামসহ ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল

প্রাকৃতিক দুর্যোগের প্রভাব

---

নিজস্ব প্রতিবেদক

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে। একই সঙ্গে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও আলিম পরীক্ষা পেছানো হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্য বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখ, অর্থাৎ ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী।

এর আগে গত মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, আগামী ১৭ আগস্ট শুরু হচ্ছে ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।

গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত সপ্তাহে তিনদিন ওইসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। যার ফলে তিন শিক্ষা বোর্ডের এই পরীক্ষাটি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’ হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’
’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’ ’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’
’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’ ’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’
পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী
বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন
সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী

আর্কাইভ