শিরোনাম:
ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ৪ জুন ২০২৩
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮, আহত ৯০০ জন
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮, আহত ৯০০ জন
৫৮৫ বার পঠিত
রবিবার ● ৪ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮, আহত ৯০০ জন

শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ছবি: এএনআই

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ওড়িশার বালাসোরে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮। এ ঘটনায় আহত আছেন অন্তত ৯০০ জন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক।

রেলওয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০-১২টি বগি বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় করমণ্ডল এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলো ছিটকে পড়ে উল্টো দিকের লাইনে। কিছু ক্ষণ পর উল্টো দিকের লাইন দিয়ে আসে হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া বগির ওপর দিয়ে চলে যায়। এতে যশবন্তপুর এক্সপ্রেসেরও ৩ থেকে ৪টি বগি লাইনচ্যুত হয়।’

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনার কারণে ৪৩টি ট্রেনযাত্রা বাতিল করা হয়েছে, ৩৮টির যাত্রার সময়ে পরিবর্তন আনা হয়েছে। দুর্ঘটনার ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে লাইনচ্যুত উল্টেপড়া ট্রেনের বগি বেয়ে উঠছেন।

এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পরিস্থিতি খতিয়ে দেখতে বলছেন তিনি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য  ২ লাখ রুপি করে দেওয়ায় ঘোষণা দিয়েছেন মোদি। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছেছে। কিছু ক্ষণের মধ্যে তারা উদ্ধার অভিযানে যোগ দেবে। ঘটনাস্থলে উপস্থিত আছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সূত্র: এনডিটিভি



বিষয়: #  #



আন্তর্জাতিক এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক

আর্কাইভ